১৮ বছর পর এল ভুতুড়ে বিদ্যুৎ বিল
ফরিদপুরের মধুখালীতে মৃত হাজী আব্দুর রাজ্জাক লস্কর এর নামে ১৮ ও ১৪ বছরের পুরাতন দুটি বকেয়া বিদ্যুৎ বিল হাতে পেয়েছেন তার ছেলেরা।মধুখালী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে প্রাপ্ত ২টি বিলে দেখা যায়, মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের গ্রাহক মৃত হাজী আব্দুর রাজ্জাক লস্কর ডি-১/৬৪১২ নং ইস্যুকৃত মিটার থেকে ব্যবহৃত ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৭,৫৭০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
আরেকটি বিলে দেখা যায় ২০০৭ সালে ৫ মাসে ১৭০৬ টাকা বকেয়া রয়েছে, মোট ১৯২৭৬ টাকা।গ্রাহকের ছেলে মোঃ জাকিরুল ইসলাম লস্কর সাংবাদিককে জানান, বিদ্যুৎ অফিসে গিয়ে একটি নতুন মিটার সংয়োগ চাইলে, তাকে বিল দুটি ধরিয়ে দেয়, কর্তৃপক্ষ জানান পুরাতন বকেয়া বিল পরিশোধ না করলে নতুন মিটার সংয়োগ দেওয়া হবে না। ১৮ বছরের পুরাতন বিল হাতে পেয়ে তিনি অবাক হন।
জাকির লস্কর আরও জানান,আমার বাবা মারা গেছে ২০১০ সালে,বাবার নামের ইস্যুকৃত বিল এতদিন পরে কেন দেওয়া হলো, এতদিন কেন ওয়ারিশগণ জানতে পেলাম না, যেখানে ২ মাস বিল প্রদান না করলে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়,সেখারে এত বছর বাকি থাকে কিভাবে? এর দায়ভার কে গ্রহন করবে ? আমার একটি নতুন বিদ্যূৎ সংযোগ লাগবে, সেটিও দিচ্ছেনা, সংযোগ না পেয়ে আমার ক্ষতি হয়ে যাচ্ছে।
বিষয়টি মধুখালী আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি জানান মিটারটি মৃত আব্দুর রাজ্জাক লস্করের নামে থাকলেও মিটারটি একটি মাদ্রাসা ও এতিম খানায় ব্যবহার হতো। পুরাতন এই বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারে গ্রাহকের ছেলেদেরকে ইতিপূ্র্বে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে এবং তারা বিলটি পরিশোধ করার আশ্রাস দিয়েছে। পরিশোধ না করলে নিয়মমাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত