কাশিয়ানীতে যুবককে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে রানা খান (২২) নামে এক যুবককে মারধর করে টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরচাপ্তা ঈদগাহ নামক স্থানে।
গুরুতর আহত রানা খানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় বুধবার সকালে রানা খানের বাবা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত খান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে রানা খান ঘোনাপাড়া বাজারে সিমেন্ট কেনার উদ্দেশ্যে রওনা হন। এ সময় চরচাপ্তা ঈদগাহ নামক স্থানে পৌঁছলে চরচাপ্তা গ্রামের হারেজ কাজীর ছেলে সজল কাজী (২০), রহমান মোল্যার ছেলে হাসিব মোল্যা (১৭), চান্দু মোল্যার ছেলে শুভ মোল্যা (১৬), ফায়েকের ছেলে রাজু (১৭), নজু শেখের ছেলে ইমন শেখসহ (১৮) পেছন থেকে আমার ছেলেকে হামলা করে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, ১০ আনার একটি স্বর্ণের চেইনসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাসুদ রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যত্যা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied