পাংশায় কার্ডধারী জেলেদের মধ্যে গাভী গরু ও চাউল বিতরণ
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশায় ১০ জন কার্ডধারী জেলেদের মধ্যে গাভী গরু ও ১৮১ জন কার্ডধারী জেলেকে চাউল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের ১০ জন কার্ডধারী জেলেকে ১০টি গাভী গরু দেওয়া হয়েছে এবং বিকালে হাবাসপুর ইউনিয়নের ১৮১ জন কার্ডধারী জেলেকে ৮০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চাঁদ আলী খান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি
Link Copied