গজারিয়ায় যমুনা ব্যাংক এর উপশাখার শুভ উদ্বোধন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের সোনালী ব্যাংক গজারিয়া শাখার পাশে যমুনা ব্যাংক উপশাখা শুভ উদ্বোধন করেন সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ্ব নুর মোহাম্মদ।
গত (২৪শে মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি সভা কক্ষে যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে যমুনা ব্যাংক উপশাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুমনা ব্যাংক ফাউন্ডেশনও যমুনা ব্যাংক নির্বাহী কমিটি চেয়ারম্যান ও সাবেক এমপি জনাব আলহাজ্ব নূর মোহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুমনা ব্যাংক লিমিটেড এর পরিচালক জনাব কানুতোষ মজুমদার, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান নেকী খোকন, গজারিয়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখী, বীর মুক্তিযুদ্ধা তানেছ আহমেদ, হোসেন্দী ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি জনাব আব্দুল মতিন মন্টু সহ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।
এসময় পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রীর জন্য উপজেলার আটটি ইউনিয়নের জন্য গজারিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম এর হাতে ৪ লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং গজারিয়া পাইলট উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied