টঙ্গীতে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে ৫৮০ পিস ইয়াবাসহ ফাহিম বিল্লাহ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (২০ জুন) রাতে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ফাহিম বিল্লাহ ভোলার বোরহানউদ্দিন থানার চকডোস এলাকার মৃত মজিবুল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়া এলাকায় বসবাস করছে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. রাজিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার অফিসার ও ফোর্স নিয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে রোববার রাত ৯টার দিকে পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকা থেকে মো. ফাহিম বিল্লাহকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদক কারবারি ফাহিমকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন