ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে প্রেমিকের প্রতারণায় প্রেমিকার আত্মহত্যার অভিযোগ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৫:১

টাঙ্গাইলে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে গলায় ওড়না পেঁচিয়ে প্রেমিকার আত্মহত্যার অভিযোগ উঠেছে। উপজেলার করটিয়া ইউনিয়নের খাগজানা গ্রামে নিজ বাড়িতে রোববার (২০ জুন) রাতে এ ঘটনা ঘটে। প্রতারক প্রেমিক একই এলাকার খসরু মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৫) বন্ধু চুলা কোম্পানিতে কর্মরত।

জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা গ্রামের মনছুর আলীর কলেজ পড়ুয়া মেয়ে শারমীন আক্তারের (২০) সাথে একই এলাকার খসরু মিয়ার ছোট ছেলে সাইদুলের সাথে গত ১০ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। সেই সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। নারীলিপ্সু প্রতারক সাইদুলকে বিবাহের জন্য চাপ দিলে নানা টালবাহানা করতে থাকে। সর্বশেষ ২০ জুন বিয়ের জন্য চাপ সৃষ্টি  করলে সাইদুল তার পরিবারের সাথে যোগসাজশ করে বিবাহ করতে পারবে না বলে জানায়। সর্বস্ব হারিয়ে প্রেমিকা শারমীন আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে শারমীনের মা পারভীন বেগম জানান, আমার মেয়ের সাথে সাইদুলের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চললে তারা দুজনে স্বামী-স্ত্রীর মতোই চলাফেরা করত। অন্যত্র বিয়ে দেয়ার পর সে ফুসলে গোপনে পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে কোর্টের মাধ্যমে বিয়ে করে।

ছেলের বাবা খোরশেদ আলম বলেন, প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা জানি। মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় আমার স্ত্রী ওই মেয়েকে ছেলের বউ করে আনতে অনীহা প্রকাশ করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ছেলে-মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বিষয়টি এলাকার সবাই জানে। ছেলে বিয়ে করতে অস্বীকার করায় মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। আত্মহত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত