ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে পথ শিশু ও সুবিধাবঞ্চিতদের গণ মুসলমানী


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২২ দুপুর ৩:১৬

সিরাজগঞ্জের তাড়াশে পিছিয়ে পরা, এতিম ,পথ শিশু ও সুবিধাবঞ্চিতদের ইসলাম ধর্ম মতে গণ মুসলমানী করা হয়েছে। ২৫ মার্চ শুক্রবার পাবলিক লাইব্রেরী হলরুমে ভিলেজে ভিশনের  উদ্যোগে  ওই সংগঠনের ভলান্টিয়ারগন  সকাল থেকে শুরু করে মুসলমানী করা এতিম ও পথ শিশুদের নিয়ে নানা উৎসব মুখী আয়োজন করে। সামাজিক রীতি নীতি প্রথা অনুযায়ী মুসলমানী করতে যে সকল আয়োজন করা হয় এই শিশুদের ক্ষেত্রেও তার কোন টাই কমতি রাখে নাই এই সংগঠনের ভলান্টিয়ারগন। এর মধ্যে ছিল ওই শিশুদের গোসল করানো,প্রত্যেকেই পায়জামা পাঞ্জাবী  পরানো, পায়ের জুতা পরিধান করা,মাথায় টুপি,গামছাসহ নানা উপকরণ দ্বারা সাজানো। এছাড়াও রং খেলা,মুসলমানী গান বাজানোসহ নানা বিনোদন। এ সকল শিশুদের অভিভাবকবৃন্দ এই সংগঠনের কার্যক্রমে অত্যান্ত খুশি হয়ে ওই শিশুর হিতাকাংখী স্বজনদের নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। গত ১৮ মার্চ শুক্রবার সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালযে ভিলেজে ভিশনের আয়োজনে ও দেশী বিদেশী নাগরিকদের সহায়তায় উপজেলার  বিভিন্ন  এলাকা  থেকে ১০জন   এতিম ও পথ শিশুদের বাছাই করে গণ মুসলমানী করানো হয়।    ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকার’র সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, বিশিষ্ট সমাজসেবক,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী, সাংগঠনিক সোহেল রানা সোহাগ, চ্যানেল এস এর তাড়াশ প্রতিনিদি এম ছানোয়ার হোসেন সাজু, ‘সুখ পাখী’ সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক হালিমা তুজ সাদিয়া, ভিলেজে ভিশনের ভলান্টিয়ার বৃন্দ। সংগঠনের পক্ষ থেকে ১০জন মুসলমানীকে ১টি করে রবই গাছের চারা,১টি করে মেহগনি ও ১টি করে গিফট প্রদান করা হয়। পরে তাদের সৌজন্যে দুপুরে খাবারের আয়োজন করে ওই সংগঠনটি।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন