ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে নব-নির্বাচিত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২২ বিকাল ৬:১৯

পটুয়াখালী বাউফলের সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিএনপি-জামায়াত বলে আখ্যা দিয়ে সামাজিক হেও করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১২নং বাউফল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ এর ছেলে। গত ৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অবহেলিত বাউফল সদর ইউনিয়নকে ঢেলে সাজানোর লক্ষ্যে জনগনের আশা পূরন করার জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এলাকায় কিছু অসাধু লোককে আইনের আওতায় আনার চেষ্টা করেন। সে কারনে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মান হানিকর কথা বিএনপি জামায়াত নিয়ে চলাফেরা করেন বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ রটায়। যাহা তার দৃষ্টি গোচর হওয়ায় তিনি তার প্রতিবাদ করেন। তিনি আরও বলেন, গত নির্বাচনে যেসব কেন্দ্র আওয়ামীলীগের দুর্গ হিসাবে পরিচিত সেখানে অন্য একটি দলের প্রার্থীরা জয়লাভ করে। সদর ইউনিয়নের অধিকাংশ আওয়ামীলীগ নেতা  কর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে যে কারনে অন্যান্য দলের প্রার্থীরা জয়লাভ করছে। আমি আওয়ামী পরিবারের সন্তান হয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। আমার কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে সামাজিক ভাবে হেও করার জন্য বিএনপি জামায়াত বানানোর অপচেষ্টা অব্যবাহত রেখেছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধা, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লুৎফর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা