ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে লোহাগাড়ায় অভিজাত রেস্টুরেন্ট “হালাল ডাইন”র উদ্বোধন


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ১০:৫০
শীতাতপ নিয়ন্ত্রিত, মনোরম পরিবেশ ও রুচিসম্মত খাবারের বিশ্বস্থতা নিয়ে লোহাগাড়ায় উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট “হালাল ডাইন”। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ মোস্তফা সিটির নিচে সাবেক ওআইসি হোটেলের স্থানে নতুন সাজে আনুষ্ঠানিক ভাবে “হালাল ডাইন”এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “হালাল ডাইন”এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফসর ড. আবুরেজা  মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।উদ্বোধনকালে তিনি বলেন, “হালাল ডাইন” শুধুমাত্র ব্যবসায়ীক দিক বিবেচনা না করে, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করবে। "হালাল ডাইন" এর পরিবেশ, খাবারের মান দেখে এবং ভিতর বাহিরের দৃশ্যগুলো দেখে মুগ্ধ হন তিনি। 
ওই সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন“হালাল ডাইন"এর ম্যানেজিং ডাইরেক্টর  খোরশেদ আলম, হেলাল উদ্দিন,ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম, আবু সিদ্দিক, মুহাম্মদ মামুন ,খালেক প্রমুখ। বর্ণাঢ্য এই উদ্বোধনী আয়োজনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, “হালাল ডাইন”এর নামকরণে প্রধান অতিথি ড. নদভী এমপি'র হাত থেকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ফ্রিজ গ্রহণ করেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম- এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ
আব্দুল খালেক।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান