ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ড. মাসুদ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ৪:৩১

পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার সকালে অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মিভূত হলে দুপুরে তিনি ক্ষত্রিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। ওই সময় তিনি বলেন, বিপদ মুসিবত মু’মিনের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত ফয়সালা। ধৈর্য্য ধারন করে আল্লাহর উপর ভরসা করতে পারলে কয়েকগুন বরকত দিয়ে তিনি তা পূরণ করে দিতে পারেন। তিনি সব সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থেকে ক্ষতি পূষিয়ে পুনরায় ব্যবসা শুরু করার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করতে স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিদের্শনা প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায়, বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে। সাধ্য মত সহযোগিতা করেছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়াতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ওই সময়ে তার সাথে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহজাহান সহ  ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা