ঠাকুরগাঁওয়ে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি : করোনায় ৩ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ১৬ জুন জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে। উক্ত সভায় স্থানীয় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচি দেয়া হয়। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭৭ জন। বর্তমানে জেলায় করোনা শনাক্তের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ। সোমবার (২১ জুন) ঠাকুরগাঁও সদর হাসপাতালের আরএমও ডা. মো. রকিবুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জেলায় কোনোভাবেই কমছে না করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের হার। ১৬৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় করোনা শনাক্তের হার ৪৫.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৬৯টি নমুনা পরীক্ষা করে হয়েছে। এরমধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে জেলায় নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদর উপজেলায় ৪৮ জন, রানীশংকৈলে ১১, বালিয়াডাঙ্গীতে ১১, পীরগঞ্জে ছয়জন এবং হরিপুরে একজন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতাল রংপুর এবং আধুনিক সদর হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন।
উল্লেখ্য, পৌর শহরের অধিকাংশ পাড়া-মহল্লায় এর কোনো প্রভাব পড়েনি। পৌর শহরের অধিকাংশ পাড়া-মহল্লার মোড়ে দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ স্টেশনারি, কাপড়ের দোকান খোলা রেখে গণজমায়েতসহ চলছে চায়ের আড্ডা। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনলে তাতও সুফল মিলছে না খুব বেশি। টহল পুলিশ যখন আসে তখন বন্ধ করে আবার পুলিশ চলে যায় আগের মতোই ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পুলিশের সংগে চলছে চোর-পুলিশ খেলা।
হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে নিয়মিত। এতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে চলাচলে স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশরাই। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই জানিয়ে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied