ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৩:৪১

সিরাজগঞ্জের তাড়াশে সদ্যপ্রয়াত খন্দকার আবু সাইদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্) বাদ জোহর জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভাকাঙ্ক্ষীদের আয়োজনে ভায়াট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল, বিএনপির সাবেক সভাপতি ও মরহুম খন্দকার আবু সাইদের বড় ভাই খন্দকার সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সভাপতি ফকির নাজিম উদ্দিন, দুলাল হোসেন, বারুহাস ইউপির সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ,পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি, তাড়াশ সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকদের মধ্যে ছিলেন- আব্দুল লতিফ, আবুল কালাম আজাদ, প্রভাষক আব্দুল কাদের, সোহরাব হোসেন, ফরহাদ হোসেন মাস্টার, মুকুল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল মান্নান পীরসাহেব।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন