বাঁশখালীতে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন চেয়ারম্যান এম হারুন অর রশিদ। গতকাল রোববার (২৭ মার্চ) সকালে ছনুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দফায় ওই ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী সরবরাহ করা হয়।
এ সময় ছনুয়া ইউনিয়ন পরিষদের সচিব অরুণ জয় ধর, ট্যাগ অফিসার মুহাম্মদ শহীদ উল্লাহ সিকদার, ইউপি সদস্য আবদুল কাদের, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, জসিম উদ্দীন, ইউনুস শাহী, মিজান সিকদার, জাহেদ সোহান, হামিদ হাসান, তাওহীদুল ইসলাম, মো. মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারুনুর রশিদ বলেন, চলমান ইউক্রেন যুদ্ধের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণের কষ্টের কথা চিন্তা করে পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। তারই অংশ হিসেবে ছনুয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই