সাতক্ষীরায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে সাচিতা হোসেন সেঁজুতি (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ২৮ মার্চ) সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই স্কুলছাত্রীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া সাচিতা হোসেন সেঁজুতি জালালাবাদ গ্রামের সোহরাব হোসেন পলাশের মেয়ে ও কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নিহত স্কুলছাত্রীর পিতা সোহরাব হোসেন পলাশ বলেন, ‘প্রতিদিনের মতো রবিবারও সেঁজুতি স্কুলে গিয়েছিল। তারপর আর বাড়ি ফিরে আসেনি। সারাদিন তাকে না পেয়ে ওইদিন রাতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি।'
তিনি বলেন, 'আমার মেয়ের সঙ্গে প্রতিবেশি এক ছেলের সম্পর্ক ছিল। তবে, আমি তাদের এই সম্পর্ক মেনে নেইনি। এ নিয়ে গ্রাম্য পর্যায়ে সালিশও হয়েছে। আর এই প্রেমঘটিত সম্পর্কের জেরে তার মেয়েকে ওই ছেলে হত্যা করেছে বলে ধারণা করেন তিনি।'
এব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, ‘খবর পেয়ে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে। ধারণা করছি, অন্য কোথাও হত্যা করে তাকে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।'
তিনি বলেন, 'ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তপূর্বক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ধার পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied