ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৮-৩-২০২২ রাত ৮:৯
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুর ২.৩০ টায় হাবিপ্রবির অডিটোরিয়াম-১ এ উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
 
এছাড়ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রধান আলোচক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রফেসর ড. মেহতাব খানম। সভাপতিত্ব করেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
 
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, করোনার সময় থেকে এবং করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা হতাশায় ভুগছে। এজন্য করোনা পরবর্তী সময়ে আমরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আয়োজন করে যাচ্ছি। পাশাপাশি আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রফেসর ড. মেহতাব খানম একজন প্রখ্যাত সাইকোলজিস্ট, আশা করি তোমরা আজকের এই সেমিনারের মাধ্যমে উপকৃত হবে। তিনি বলেন, হতাশায় ডুবে থাকা বা আত্মহত্যা কোন সমাধান নয়। জীবন মানে যুদ্ধ, হাল ছেড়ে দিয়ে জীবন যুদ্ধে কোনভাবেই পরাজিত হওয়া যাবেনা। নিজেকে প্রস্তুত করতে হবে। এ ধরণের একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করার জন্য তিনি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
সেমিনারে প্রফেসর ড. মেহতাব খানম শিক্ষার্থীদের হতাশার বিভিন্ন কারণ নিয়ে কথা বলেন, পাশপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি বলেন মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমাদের দেশে অনেকটা অবহেলিত, অথচ বর্তমান সময়ে এর গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, শরীর ও মন একই মুদ্রার এপিট ওপিট। একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এ বিষয়ে গুরুত্ব প্রদানের জন্য তিনি হাবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচকসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ