ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় পদ্মা নদী থেকে অবৈধ বালু কাটার সাথে জড়িত ৪ জনকে কারাদণ্ড


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১২:১

রাজবাড়ীর পাংশায় মোবাইল কোর্ট পরিচালনা করে  পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ৪ জনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চড়ঝিকড়ি গ্রামের পদ্মা নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাংশা উপজেলার চর-আফড়া গ্রামের মৃত গফুরের ছেলে হারুন (৩৫), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার তাহেরপুর গ্রামের এয়ার আলীর ছেলে মামুন, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের মনিরামপুর গ্রামের হোসেন শেখের ছেলে সাকিব ও গুরুচন্ডিপুর গ্রামের আয়ুব শেখের ছেলে আলম শেখ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী।

তিনি জানান, দির্ঘদিন ধরে পদ্মা নদীর বেরিবাধ এলাকা থেকে অবৈধ ভাবে চুরি করে বালি ও মাটি বিক্রি করে আসছিল স্থানীয় একাধিক চক্র। উপজেলার আইন শৃংঘলা কমিটির সভায় বিষয়টি নিয়ে কথা হলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বন্ধের নির্দেশনা দিলেও বিভিন্ন কৌশলে তা করেই চলছিল। চক্রটি।

তারই আলোকে গত রাতে অভিযান পরিচালনা করে বালি কাটার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ডিএডি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বাধীন র্যাবের একটি চৌকস টিম সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি