ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গণহত্যা ও শহীদদের স্মরণে ৫১ বছর পর নির্মাণ হলো ৭১ চত্তর


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ২:২৬
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও রাজাকারদের দৌরাত্বে নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন পেশাজীবীদের গণহত্যা ও গুম এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনটি ৭১ চত্তর উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবসে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউপি’র মতিহারা গ্রামের বিশিষ্ট্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আইয়ুব আলী সরদার ও তার দুই পুত্র আবুল কাশেম সরদার ও মতিয়ার রহমান সরদার অপর জন ভাতিজা আলতাফ সরদার ১৯৭১ সালের ২৫ অক্টোবর মতিহারা গ্রামের সরদার পাড়া থেকে পাকসেনারা  তাদেরকে গুম করে পাশ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বলাহার পাকক্যাম্পে নিয়ে গিয়ে গণহত্যা করে। তাদের স্মরণে প্রধান অতিথি হিসেবে মতিহারা স্মৃতিফলক ১৯৭১ শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান।
 
এর আগে উপজেলার দাউদপুর ইউনিয়নের খয়েরগণি গ্রামের ১৯৭১ সালের ২২ জুলাই গণহত্যায় ২ জন প্রাণ বিসর্জন দেন ও ২২ জনকে পাক সেনা ও তাদের দোশররা বিরামপুর ক্যাম্পে নিয়ে এসে গণহত্যা করেন। খয়েরগণি গ্রামে শহীদের স্মরণে খয়েরগণি স্মৃতিফলক ১৯৭১ শুভ উদ্বোধন করা হয়।
 
১৯৭১ সালের ডিসেম্বর মাসে দাউদপুর ও ভাদুরিয়ার মধ্যবর্তী স্থানে মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী এবং পাক বাহিনীর মধ্যে বয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর বহু সংখ্যক যোদ্ধা শহীদ হন। শহীদদের স্মরণে দাউদপুরের বৈরাগীপাড়ায় স্ব-স্ব ধর্মীয় রীতি অনুযায়ী শেষ বিদায় জানানো হয়। দাউদপুর স্মৃতিস্তম্ভ ১৯৭১ উদ্বোধন করেন জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদসহ জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
 
এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম, জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ, ব্যাংকের পরিচালক মেসকাত আহম্মেদ চৌধুরী, রুবিনা আমিন, আঃ মজিদ, জিয়া উদ্দিন আহম্মেদ, আসাদুল্লাহ, একেএম সামসুল আলম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বিশিষ্ট্য সমাজ সেবক খাইরুল আনাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন