ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

থামছেনা ৩ অবুঝ সন্তানের আহাজারি

স্বামী কারাগারে, পরকীয়ায় উধাও স্ত্রী


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ৩:৩০
“আব্বু, আমার আম্মু চলে গেছে আপনি চলে আসেন। আপনি না থাকায় আমরা কিছুই খেতে পারছিনা। আম্মু আমাদের রেখে চলে গেছে। আর আসবেনা বলেছে।” এভাবেই অবিরত অশ্রম্নভরা কান্না করে যাচ্ছে তিন অবুঝ শিশু। 
 
কিন্তু তাদের বাবা কিভাবে আসবে? বাবাতো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বর্তমানে তাদের অসুস্থ নানীই হচ্ছে তাদের একমাত্র আশ্রয়দাতা।গত ২২ মার্চ লোহাগাড়া থেকে কক্সবাজার বাপের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে ৩ অবুঝ সন্তান রেখে পরকীয়ায় প্রমিকের হাত ধরে পালিয়েছে পাষাণী মা উম্মে হাফসা (৩০)। তার স্বামী মোহাম্মদ শাহাদাৎ হোসেন (৩৯) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আমতলী বাগিচার পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র। উম্মে হাফসা কক্সবাজার সদর ঝিলনজা দক্ষিণ ডিককুল ২নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মোহাম্মদ শরীফের মেয়ে। 
 
তাদের সংসারে এক ছেলে এবং দুইজন মেয়ে রয়েছে। তারা লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্বিবদ্যালয় কলেজের পূর্ব পার্শ্বের আবদুল অদুদ বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকতো।গত ২৮ মার্চ সোমবার বিকেলে উপজেলার বটতলী স্টেশনে বৃদ্ধা নানীর সাথে অবুঝ ৩ সন্তানের আহাজারি দেখে কথা হলে তিনি জানান, “গত দেড় বছর আগে তার মেয়ের জামাই শাহাদাৎ হোসেন ষড়যন্ত্রমূলক একটি মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে। তার একটি যাত্রীবাহি বাস রয়েছে। সেই বাসের ইনকামের টাকায় বউ বাচ্চারা চলতো। এরই মাঝে গত ২২ তারিখে আমার মেয়ে কক্সবাজারে আমাদের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে কাউকে না জানিয়ে বাচ্চাদের রেখে সে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে পায়নি। 
তিনদিন আগে হঠাৎ আমাদেরকে ফোন দিয়ে বলে তাকে না খুঁজতে। সে নাকি অন্য একজনকে বিয়ে করে ফেলছে, আর আসবেনা। এখন আমি অসুস্থ শরীর নিয়ে ৩ জন ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছিনা।” এসব কথা বলে কান্নায় ভেঙে পড়েন।
 
এ বিষয়ে স্বামীর বড়ভাই বাদী হয়ে চট্টগ্রাম আদালতে ক্ষয়ক্ষতি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান