ঢাকা মেয়র কাপ ক্রিকেটের ফাইনালে ২ ও ৪ নম্বর ওয়ার্ড
ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা - ২০২২ এ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করেছেন ২ ও ৪ নম্বর ওয়ার্ড।মঙ্গলবার (২৯ মার্চ) গোলাপবাগ মাঠে সকাল সাড়ে ৯.০০টায় ২ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ড এবং দুপুর ১.০০টায় ৪ ও ৬৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ড ৬৫ রানে জয়লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলাউদ্দীন মনার মারমুখী ৫০ বলে ১২৫ রানের ওপর ভর করে ২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে। জবাবে ৩৩ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রানে থমকে যায়।
২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় আলাউদ্দীন মনা বল হাতেও তুলে নেয় ২ উইকেট। ২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ড ১৫ রানে জয় লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ নম্বর ওয়ার্ড ১৯ ওভার ১ বলে সব ক'টি উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৬৪ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয়।

১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীন মনা এবং ২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ডের সিয়াম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। এদিকে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আগামী ৩১ মার্চ সকাল ১১.০০টায় গোলাপবাগ মাঠে ২ ও ৪ নম্বর ওয়ার্ড ক্রিকেটের ফাইনালে এবং বিকেল ৪.০০টায় কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড ফুটবলের ফাইনালে অংশ নেবে। ফুটবলের ফাইনাল খেলার পর এবারকার আয়োজনের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
Link Copied