কেশবপুরে ক্যারামবোর্ড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও চড়ুইভাতি
যশোরের কেশবপুর প্রেসক্লাবে ক্যারম বোর্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে গত সোমবার রাতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর প্রেসক্লাব ক্যারম বোর্ড টুর্নামেন্টের ফাইনালে আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি আব্দুল করিম-সুশান্ত মল্লিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে এদিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন, মণিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশেক সুজা মামুন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহম্মদ শফি, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান।
পরে অতিথিবৃন্দ আন্তঃক্যারম বোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি ও রানার্সআপ আব্দুল করিম-সুশান্ত মল্লিক জুটির হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া এ খেলার সেরা দর্শকের পুরস্কার পান প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান