বিরামপুরে গৃহবধূকে নির্যাতন : শ্বশুরের মামলায় কারাগারে জামাতা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুরে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গরম পানি দিয়ে ঝলসানোর অভিযোগ উঠেছে স্বামী ইছহাক আলীর বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় ওই নারী বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই নারীর বাবা আলীমুদ্দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামাতাসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত আসামিকে (স্বামী) আটক করে বুধবার (৩০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত স্বামী ইছাহাক আলী (৪৬) উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর (বালুপাড়া) এলাকার জোব্বার আলীর ছেলে। আহত স্ত্রী রাজিয়া সুলতান (৩৮) উপজেলার কাটলা দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের আলিমুদ্দিনের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় ২৫ বছর আগে ইসহাক আলীর সঙ্গে বিয়ে হয় রাজিয়া সুলতানার। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ইছহাক আলী বিভিন্ন কারণে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করত। গত সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী ইছহাক আলী ক্ষিপ্ত হয়ে মারপিট ও চুলার ওপর থাকা গরম পানি শরীরে ঢেলে দেয়। এতে রাজিয়ার শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কত্যর্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া জানান, স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ওই নারীর বাবা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। অভিযান চালিয়ে মামলার মূল আসামি ইছহাক আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত