রাজশাহীতে ফুটপাথ ব্যবসায়ী রিয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সম্প্রতি রাজশাহীতে রিয়াজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত বিশাল মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, নিহত রিয়াজের পিতা মধু শেখ, নিহতের বড় বোন বৃষ্টি এবং রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
বক্তারা পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ বিতর্কিত ভূমিকা পালন করায় সন্ত্রাসী, চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রসী, চাঁদাবাজদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বিপুলসংখ্যক প্রতিবাদী মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ সোমবার রাত ৯টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাথ দখল নিয়ে রিয়াজুল (২৩) নামে এক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর ছুরিকাঘাতে খুন হন। রিয়াজুল নগরীর নিউমার্কেট সংলগ্ন ষষ্ঠীতলা এলাকার মধু শেখের ছেলে। ছুরিকাঘাতের পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নিহত রিয়াজুলের ভাই রিংকু (২০)। এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ একজনকে আটক করেছে। তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied