ধামইরহাটে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল গফুর, সম্পাদক জামাল উদ্দিন
নওগাঁর ধামইরহাটে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী ৩ বছরের জন্য আব্দুল গফুর সভাপতি ও জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার ও কাউন্সিলর ওমর ফারুক এবং সহকারী কমিশনার বাবুল হোসেন জানান, বুধবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণে ১৪০ জন ভোটারের মধ্যে ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যালটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রত্যক্ষ ভোট প্রদানের ফলাফলে ১১৭ ভোট পেয়ে আব্দুল গফুর রহমান সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা পেয়েছেন ৭ ভোট।
অপরদিকে ৮৪ ভোট পেয়ে জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম হোসেন পেয়েছেন ৫৩ ভোট এবং অপর সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুর রহমান চপল কোনো ভোটই পাননি।
নবনির্বাচিত সভাপতি আব্দুল গফুর ও সম্পাদক জামাল উদ্দিন বলেন, আমরা সকল দলিল লেখক এক হয়ে সাধারণ মানুষকে সম্ভব সব রকম সুবিধা প্রদানের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই। সংগঠন পরিচালনার জন্য কারো প্রতি প্রতিহিংসা নয়, সকল দলিল লেখক আমরা এক হয়ে কাজ করে যাব।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ