ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় স্কুল শিক্ষককে মারপিটের ঘটনায় "বিচার চাই" স্লোগানে থানায় শিক্ষক ও শিক্ষার্থীরা


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ২:৩০

রাজবাড়ীর পাংশায় স্কুল শিক্ষককে প্রকাশ্য দিবালকে মারপিট করে গুরুতর আহত করায় থানায় মামলা দায়ের। আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলোক শাস্তির দাবিতে র্যালী ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় থেকে "বিচার চাই-বিচার চাই" স্লোগানে একটি বিশাল র্যালী বের করে বিদ্যালের শিক্ষক ও শিক্ষার্থীরা। র্যালীটি উপজেলা সড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে সড়ক অবরোধ করে এবং সেখানে আসামীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন সহ অন্যান্য শিক্ষকেরা ।

পরে র্যলীটি পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা মডেল থানা চত্বরে অবস্থান করে। সেখানেও শিক্ষার্থীদের "বিচার চাই-বিচার চাই" স্লোগানে মুখরিত হয়ে উঠে পাংশা মডেল থানা চত্বর।

এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের বলেন, শিক্ষককে মারপিটের ঘটনায় অভিযোগের সাথে সাথেই রুজু করা হয়েছে। আসামি এলাকায় নেই। আমাদের একটু সময় দিতে হবে । আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ২৯ মার্চ পাংশা পুরাতন বাজার থেকে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারি শিক্ষক (টেকনিক্যাল) কমল কুমার আচার্য্য (৪৫) শিক্ষককে মারপিট করার অভিযোগে উপজেলার লক্ষিপুর গ্রামের বিদু মন্ডলের ছেলে জুয়েল মন্ডল নামের এক যুবকের বিরুদ্ধে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। অভিযোগের ভিত্তিতে মামলা হয়। আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতেই এ র্যলী ও মানববন্ধন করে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আহত স্কুল শিক্ষক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি