ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে
ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুর হয়। নানার ধরনের ফুলের মধ্যে রজনীগন্ধা, গাঁধা, বিভিন্ন জাতের গোলাপসহ বেশকিছু জাতের ফুল। এখানকার উৎপাদিত ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হওয়ায় লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। সদর উপজেলার নারগুন মোহন ইক্ষু খামার ও বেগুনবাড়ি ইউনিয়নে কয়েকজন উদ্যোক্তা ফুলের চাষ শুরু করেছেন। আর ফুল চাষকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
জেলার বিভিন্ন নার্সারি ঘুরে দেখা যায়, নার্সারী পর্যায়ে স্বল্প পরিসরে কিছু ফুল চাষ ও চারা উৎপাদন করে জেলার কৃষকেরা লাভবান হয়ে থাকেন। ফুল চাষ লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে অল্প সময়ে বেশী লাভের আশায় কৃষকরা এখন ফুল চাষের দিকে ঝুকছেন বেশি। তাদের দেখে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য এলাকার স্থানীয় কৃষকরা। এছাড়া ফুলের উৎপাদন ভাল হওয়ায় আশপাশের অন্যান্য চাষিরা আগ্রহী হয়ে উঠছে ফুল চাষে। আর রং বেরংয়ের নানা জাতের চাষবাদকৃত ফুটন্ত ফুল বাগান দেখতে ও ঘ্রাণ নিতে ছুটে আসছেন হাজারও মানুষজন।
পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিনী শারমিন আক্তার জানান, তার ছেলে-মেয়েদের এখানে ফুলের বাগান দেখতে নিয়ে এসেছেন। এখানে বিভিন্ন প্রজাতির ফুল দেখে যেন তাদের চোঁখ জুরিয়ে গিয়েছে। ফুলের গন্ধে মনে দোলা লাগিয়ে এখানে পরিবারের সকলে মিলে অনেক ছবি তুলেছেন বলে জানান তিনি।
ফুল চাষী নাসিমুল আলম বলেন, গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের উন্নত মানের ফুল চাষ করা হয়েছে। স্থানীয় শ্রমিকদের যতেœ চাষাবাদকৃত চোখ জুড়ানো ফুটন্ত এসব ফুল দ্রæতই বেড়ে উঠছে। সরবরাহ করা হচ্ছে বাজারে। সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে ফুলের কদর থাকায় একটা সময় অন্যান্য জেলা থেকে স্থানীয় বাজারের চাহিদা পুরন করা হলেও এখন নিজ জেলায় উৎপাদন হচ্ছে নানা জাতের ফুল।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ