ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জার্মানী পরিকল্পনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের মাষ্টার প্লান বাস্তবায়ন হবে


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২২ বিকাল ৫:৩৩
জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংগতি রেখে 'কৌশলগত মাষ্টার প্লান' অনুযায়ী মোংলা বন্দরের উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে মাষ্টার প্লানের
রুপরেখা প্রতিবেদন জমা দিয়েছেন জার্মানের বেসরকারী প্রতিষ্ঠান 'ইনরোস ল্যাকনার এসই'। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ অগাস্টিন জোহানেস প্রতিবেদনটি বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেন। গত দুই বছর আগে টেন্ডারের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি মাষ্টার প্লান প্রনয়ণের দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালার মাধ্যমে এই মাষ্টার প্লানের কথা জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। তিনি এ সময় বলেন, মোংলা বন্দর কৌশলগত মাষ্টার প্লান বাস্তবায়নের জন্য বন্দর সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ, রেল কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, বন ও পরিবেশ, জাতীয় নদী রক্ষা কমিশন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, কাস্টমস কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারীসহ সকল সংস্থার সমন্বিত প্রয়োজনীতা রয়েছে। 
বন্দরে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, সচিব ও হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, শিপিং এজেন্ট এ্যাসোশিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম ও জার্মানের মাষ্টার প্লান প্রতিষ্ঠানের অগাষ্টিন জোহানেস ও রালফ আলফ্রেড বেরেন্স।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক