ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের অভিযানে আটক ১


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২২ বিকাল ৫:৩৩
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার পূর্ব-মনকিচর মোহাব্বত আলী পাড়া সংলগ্ন শতবর্ষী ছড়া দখলমুক্ত করতে অভিযান চালিয়ে একজনকে  আটক করেছে উপজেলা প্রশাসন।

৩১ মার্চ দুপুরে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার পূর্বদিকে বয়ে যাওয়া শতবর্ষী ছড়াটির উপরে অবৈধভাবে দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা স্থাপনা নির্মাণ কাজ করার অপরাধে ওই এলাকার প্রভাবশালী ফয়েজ উল্লাহকে আটক করেছে উপজেলা প্রশাসন।
গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের বসবাসরত এলাকার জায়গা-জমি,খালে বিলের সমস্ত পানি চলাচলের গুরুত্বপূর্ণ বিকল্প ছড়া এটি।কিন্ত শতবর্ষী ওই ছড়াটি দখল করে স্থানীয় প্রভাবশালী ফয়েজ উল্লাহ নামক একব্যাক্তি পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রায় শতাধিক মানুষের গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন,যা স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিনকে সরেজমিনে তদন্ত করার জন্যে তদন্ত ভার প্রদান করেন,যার প্রেক্ষিতে গত ৮ মার্চ ইউপি চেয়ারম্যান সরেজমিনে তদন্তে করে পানি চলাচলের ড্রেন রেখে স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত দিলেও চেয়ারম্যানে দেয়া সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জোড়া কালভার্টের মুখসহ মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যান অভিযুক্ত ফয়েজ উল্লাহ।
প্রভাবশালী ফয়েজ উল্লাহ শতবর্ষী ছড়াটি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।  ছড়াটি অবৈধভাবে ভরাট করায় এলাকাবাসী বাধা দিলে উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছে ওই ব্যক্তি। এমনকি প্রয়োজনে সে অভ্যন্তরিণ সড়কটিও দখল করে নিবে বলে হুমকী দেয় এলাকাবাসীদের। দখলদার প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ কাউকে কিছু বলার সাহস পায় না। এ ছড়াটি ভরাট হয়ে গেলে মোহাব্বত আলী গ্রামের ৫টি পাড়ার ৫শতাধিক পরিবার বর্ষাকালে পানিবন্ধি হয়ে পড়বে।

ছড়া দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিষয়টি স্থানীয়রা আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরীকে অবহিত করার প্রেক্ষিতে  (৩১ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ছড়া দখল করে পাকা স্থাপনা নির্মাণের অপরাধে ফয়েজ উল্লাহ্ (৪৮) কে ৭ দিনের কারাদণ্ড ও আগামী ৩ দিনের মধ্যে উক্ত নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ওমর ফারুক বলেন, শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার শতবর্ষী ছড়াটির উপরে অবৈধভাবে দখল করে নির্মাণ করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে উক্ত ছড়া থেকে নির্মাণ সামগ্রী অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ভরাটকৃত মাটি সরানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধভাবে ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে আটক করা হয়েছে।  আগামী ৩ দিনের মধ্যে উক্ত ছড়া থেকে নির্মাণ সামগ্রী অপসারণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন