সমাজসেবা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে- সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, সমাজসেবা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের পরিচালক ও বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কারিকুলাম কমিটির সভাপতি সৈয়দ নূরুল বাসির ও জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোঃ সাফায়েত হোসেন তালুকদার।
মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে পরিচালিত গরীব দুঃখী মানুষের জন্য ভাতা ও চিকিৎসা সহায়তা কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে নিবিড় ভাবে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশনা দেন। এসময় মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতায় প্রায় এক কোটিরও অধিক লোক জিটুপি পদ্ধতিতে ভাতা পাচ্ছে। এটি একটি মাইলফলক অর্জন, এই অর্জনকে ধরে রাখতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল সেবা নির্বিঘ্নে প্রদানের জন্য প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।
পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
Link Copied