হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৮
চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৮ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল, বালুরটাল, মনিয়াপুরের উত্তর পার্শ্বে ও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মনিয়াপুকুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। উপস্থিত লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি থেকে মো. সাকিব ও মো. আব্বাস মোটরসাইকেলযোগে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দুজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
অপরদিকে বিকেলের দিকে মহাসড়কের বালুরটাল এলাকায় অটোরিকসা (সিএনজি) ও মোটরসাইকেলের সংর্ঘষে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
বোর্ড স্কুল এলাকায় দুর্ঘটনায় আহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার বারইয়ারহাট এলাকার আবদুর শুক্কুরের ছেলে মো. সাকিব (১৯) ও মো. নূরুচ্ছাবার ছেলে মো. আব্বাস (১৭)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নুরে আলম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান।
জামান / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি