সাংবাদিক লাঞ্চিত
রাজধানীতে ভুয়া মেজর আটক
গাড়ির সাইড দিতে দেরি হওয়ায় সাংবাদিককে লাঞ্ছিত করেন এক ভুয়া মেজর। রাজধানীর ধানমন্ডি থানা পুলিশের হাতে আটক হয়েছে ওই ভূয়া মেজর। ধানমন্ডির ৩ নম্বর সড়কে বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক মাসুদুর রহমান ও তার স্ত্রীকে লাঞ্ছিত করেন মেজর পরিচয় দানকারী এক ব্যক্তি। তিনি নিজেকে মেজর সাদউল্লাহ বলে পরিচয় দেন।
জানা গেছে, শুক্রবার (১ এপ্রিল) বিকেলে সাংবাদিক মাসুদ ও তার স্ত্রী ব্যক্তিগত কাজে যাওয়ার সময়ে অন্য একটি গাড়িকে সাইড দিতে দেরি হওয়া সাদউল্লাহ গাড়ি থেকে নেমে এসে এই কাণ্ড ঘটান।
এ বিষয়ে সাংবাদিক মাসুদ সকালের সময়কে বলেন, আমি ও আমার স্ত্রী ব্যক্তিগত কাজে বের হয়েছিলাম। ধানমন্ডি এলাকার ৩ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির সামনে আসার পরপরই ওই ব্যক্তি (ঢাকা মেট্রো-ঘ-১৩-৯৬১২) গাড়িটি নিয়ে উল্টো পথে সড়কে প্রবেশ করেন। এতে তার গাড়িটিকে সাইড দিতে একটু দেরি হয়। এরমধ্যেই নিজেকে মেজর পরিচয় দেয়া সাদউল্লাহ গাড়ি থেকে নেমে এসে আমাকে লাঞ্ছিত করেন। সঙ্গে থাকা আমার স্ত্রীকেও লাঞ্ছিত করেন। এ সময় তিনি আমাকে হত্যার হুমকিও দেন।
মাসুদ আরো বলেন, সাদউল্লাহ নিজেকে মেজর পরিচয় দিয়ে আমাকে হুমকি দিলে আমি থানায় ফোন করে সহযোগিতা চাই। পরে ধানমন্ডি থানা পুলিশ গিয়ে মেজর পরিচয় দেয়া সাদউল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের পর সাদউল্লাহ নিজের মেজর পরিচয় বদলে জানান, তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা। যদিও এই পেশা নিয়েও সন্দেহ রয়েছে। এ ঘটনায় আমি থানায় এসেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তাকে থানায় আনা হয়েছে। সে মেজর কি-না সে পরিচয় যাচাই-বাছাই চলছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ওই ব্যক্তি একজন ভুয়া সেনা মেজর। তিনি এলাকায় এই পরিচয় দিয়ে দাপটের সাথে চলতেন। তার কোনো এক আত্মীয় নৌবাহিনীতে চাকরি করেন। সেই পরিচয়কে পুঁজি করে এই ব্যক্তি এলাকায় বিভিন্নজনকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিতেন।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ