ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২-৪-২০২২ দুপুর ৩:৫৬
‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী ও র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
 
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার ভাইস-চেয়ারম্যান যথাক্রম উম্মে কুলসুম (বানু), মেসবাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য ঘোষ (অপু), প্যানেল মেয়র আবুল কালাম (বকুল), এনজিও ফোরামের সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ ও অহংকার। তাদের অবহেলা নয় বরং সহায়তা করতে হবে। অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অটিজম বিষয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরির লক্ষে উন্নয়নের মূলস্রোতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রতিবন্ধীদের কল্যাণে ও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি দেশি বিদেশি সংস্থা, সুশীল সমাজ এবং বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ভিন্ন মানববৈচিত্রের অধিকারী এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন