ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিরাপত্তা চাদরে ঘেরা আরএমপিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি


নিরাপত্তা চাদরে ঘেরা রাজশাহী মহানগর। মহানগর জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা। সর্বদা পর্যবেক্ষণে পুলিশ তবুও নগরীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির।
 
শনিবার (২ এপ্রিল) দুপুরে রাজশাহীর টুলটুলিপাড়া মোড় থেকে শুরু হয়ে রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।
 
র‍্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ‌ রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম ও মহানগর সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা।
 
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর শিবির সভাপতি বলেন, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ সকল কিছু বন্ধ রাখতে হবে, সমস্ত প্রকার অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাত্রার মান দূর্বীসহ হয়ে উঠেছে। ফলে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
 
তিনি আরো বলেন প্রতিটি দরিদ্র অসহায় মানুষের বাসায় সরকারের পক্ষ থেকে খাবার দিতে হবে এবং সরকার যদি খাবার পৌঁছে দিতে ব্যর্থ হয় তবে আগামীতে ছাত্রশিবির তহবিল গঠন করে সমস্ত অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াবে। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে র‍্যালী শেষ করা হয়।
 
এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে সাথে সাথেই ফোর্স পাঠাই, কিন্তু পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে, এখন বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে কারা কারা এর জড়িত রয়েছে। তারা হঠাৎ করেই রাস্তায় নেমে অল্প সময়ের জন্য চলে যায়। তবে তারা মিছিল করেনি। রমজান উপলক্ষে একটি র‌্যালি করেছে বলে জানতে পেরেছি।
 
এ র‍্যালীর বিষয়ে জানতে চেয়ে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের প্রধান সহকারী পুলিশ কমিশনার উৎপল চৌধুরীকে ফোন দিলে তিনি বলেন, এ বিষয়ে মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্যারের সঙ্গে কথা বলেন। 
 
মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করে আরএমপির মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ গোলাম রুহুল কুদ্দুস'কে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম