ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাচোলে উচ্ছেদ আতংকে ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৩:৩৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নোটিসশ ছাড়াই দোকান উচ্ছেদের হুমকি উপজেলা প্রশাসনের, আতংকে দিন কাটাচ্ছে নাচোলের ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের। প্রতিকার পেতে রোববার (৩ এপ্রিল) সকাল ১০টায় কসবা বাজারে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চা বিক্রেতা তানজিলা বেগম, আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা, ব্যাবসায়ী তৈমুর রহমান ও সাইফুদ্দিন। তারা বলেন, কসবা দৈনিক বাজার উচ্ছেদ করতে হলে ক্ষুদ্রব্যবসায়ীদেরকে আগে পূর্ণবাসন করতে হবে । অন্যথায় কঠোর আন্দেলন গড়ে তোলা হবে বলেও তারা হুশিয়ারি দেন।

তারা বলেন, আমরা এ এলাকারই সন্তান, রহিঙ্গা নই। চা বিক্রি করে সারাদির পরিশ্রম করে যা আয় হয় তা দিয়ে আমরা সংসার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করার চেষ্টা করছি। কিন্তু এ সময় যদি আমাদের উচ্ছেদ করা হয় তাহলে আমরা  আমাদের ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারব না। ফলে আমাদের স্বপ্ন ভেঙ্গে যাবে।

নাচোল উপজেলার ১নং কসবা ইউপির কসবা বাজারে প্রায় অর্ধশত ক্ষুদ্রব্যবসায়ী সরকারের খাসজমিতে দোকানপাট করে ব্যবসা পরিচালনা করে আসছে। সেখানে একটি গ্রাম্য হাট-বাজার তৈরী হয়েছে। এলাকার আশেপাশের গ্রামের লোকেরা সেখানে প্রতিদিন দৈনিক বাজার করে তাদের  সংসারের চাহিদা পুরণ করে থাকেন। কসবা গ্রামের হাল ৩৯১নং দাগটির পরিমান প্রায় ১.৪১ শতক জমি যা হাটখোলা নামে আরএস রেকর্ডে উল্লেখ রয়েছে। কিন্তু কালের পরিবর্তনে সাপ্তাহিক হাটটির অস্তিত্ব বিলিন হয়ে যাওয়ায় সেখানে দৈনিক বাজার গড়ে ওঠে। এতে করে ওই এলাকার প্রায় ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকান, সার ও কীটনাশকের দোকান, দর্জির দোকান, হাস-মুরগী ও ঔষধের দোকানসহ বিভিন্ন ধরনের দোকান করে  দোকানিদের যা আয় হয় তা দিয়ে তারা সংসার  পরিচালনা করে  থাকে।

এদিকে হাটের জায়গায় দোকানঘর উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ কোন নোটিশ প্রদান না করে স্থানীয় ইউপি’র গ্রাম্য পুলিশ রফিকুল ইসলাম দোকানীদের দোকান ঘর গত মঙ্গলবারের মধ্যে সরিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ প্রদান করেন। গ্রাম পুলিশের এ হুমকীর প্রেক্ষিতে কসবা গ্রামের আনেসুর রহমানের ছেলে আকবর আলীসহ আরো অনেকে  তাদের দোকানের চালা ,টিনসহ আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে পরিত্রান পেতে ক্ষুদ্র ব্যাসায়ীরা মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ নাচোল সহকারী জজ আদালতে ১টি  মামলা দায়ের করেছেন ।

এমএসএম / জামান

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ