বিরামপুরে ইউএনওর নেতৃত্বে ফুটপাথ দখলমুক্ত অভিযান
দিনাজপুরের বিরামপুরে রাস্তাঘাট-ফুটপাথ দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দুই বস্তা যৌন উত্তেজক সিরাপসহ ধনসা গ্রামের রুহুল আমিনের ছেলে মহব্বত সরদারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত রমজানের পবিত্রতা রক্ষায় রোজাদারদের মানসম্মত ভেজালমুক্ত ইফতারি প্রদানের নিমিত্তে বিভিন্ন হোটেল ও রেস্তোরায় পরিদর্শন করেন।
রোববার বেলা ১২টায় শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।এদিকে সাধারণ মানুষ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এখন শহরে আমরা আর নির্বিঘ্নে চলাচল করতে পারি না। ফুটপাত দখল করে রেখেছে অবৈধ দখলদারেরা। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে শহরবাসীর জন্য অনেক কল্যাণকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, শহরের রাস্তাঘাট-ফুটপাত দখল মুক্ত ও পরিস্কার পরিছন্ন রাখতেই আমাদের এই অভিযান। আমরা চাই জনগণ যাতে কোন ধরনের বাধা বিগ্ন ছাড়াই ফুটপাত ব্যবহার করতে পারে। আর আমাদের এই ফুটপাত দখল মুক্ত করার অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্যানেল মেয়র আবুল কালাম বকুল, থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, আবু তাহের, জাকিরুল ইসলাম, কাউন্সিলর নূর আলমসহ থানা পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied