অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে ঝুঁকিতে কীর্তনখোলা বাঁধ
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে কীর্তনখোলার হাওর রক্ষা বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে। তাছাড়া এভাবে পানি বৃদ্ধির কারণে যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছের অত্র এলাকার কৃষকরা।
চাকুয়া গ্রামের বাবুল রায় বলেন, বাঁধে ফাটল দেখা দিয়েছে এবং প্রচণ্ড বাতাস থাকায় হাওরে ঢেউ উঠছে। ঢেউয়ের আঘাতে বাঁধ ভাঙতে শুরু করেছে। এতে ক্রমশই বাঁধ দুর্বল হয়ে পড়ছে ।
এলাকার কৃষকরা জানান, পিআইসি কিছু অনিয়মের কারণে প্রত্যেকটি বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুরী হাওরে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। পাহাড়ি ঢলের কারণে বেড়িবাঁধের বাইরে প্রায় ১১৩ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফকরুজ্জামান (জুয়েল), পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমানসহ অনেকে।
খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার বলেন, মনিটরিং ব্যবস্থা চালু রাখা আছে। কীর্তনখোলা বাঁধ রক্ষার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তাছাড়া কৃষকরা স্বপ্রণোদিত হয়ে বাঁধে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাছাড়াও পাইয়ার বাঁধ, শুক্কর মেম্বারের বাড়ি সংলগ্ন বাঁধ, পাইয়ার বাঁধ ঝুঁকিতে রয়েছে।
কীর্তনখোলা বাঁধে চাকুয়া, রানীচাপুর, বল্লী ও খালিয়াজুরীর সাধারণ জনগণ বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নগর ইউনিয়নের মেম্বার ও পিআইসি সভাপতি কবীন্দ্র সরকার বলেন, ষাঁড়মারা বিলের বাঁধও ঝুঁকিপূর্ণ। পানি বেশি হওয়ায় বিলে প্রচণ্ড ঢেউয়ে বাঁধে আঘাত করায় বাঁধ ঝুঁকিতে পড়ছে। নলখাগড়া ও উজাড়ু বনের বাঁধ দিয়েও বাঁধ রক্ষা করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত বলেন, বাঁধ রক্ষা করার জন্য সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। সকল পিআইসি, কৃষকসহ সকলকে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালিয়াজুরী ধনু নদে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হওয়ায় প্রত্যেকটি বাঁধ ঝুঁকিতে রয়েছে।
এমএসএম / জামান
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
Link Copied