অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরস্ত কাচারী সড়কে যানজট নিরসনে ফুটপাথ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। সোমবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, পৌর সদরের ত্রিবেনী মোড় থেকে কৃষি গবেষণা কেন্দ্রের সড়ক পর্যন্ত ফুটপাথ দখল করে ভাসমান দোকান বসিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। এ ভাসমান দোকানের কারণে নিত্যদিন যানযট ও সাধারণ জনগণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ইউএনও ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম বলেন, পৌরসভার পক্ষ থেকে বলার পর তারা কর্ণপাত না করে নির্বিঘ্নে ফুটপাথে ব্যবসা পরিচালনা করছে। সেজন্য অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসামান দোকানগুলো উচ্ছের করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পৌর সহায়ক সদস্য শামসুল ইসলাম, ইজারাদার মো. তৈয়ব, মো. মনোয়ার হোসেন, পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর