ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে মাসব্যাপী ইফতার বিতরণ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ২:২৮

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি অন্যতম সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন স্থানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পথচারী, প্রতিবন্ধী, রিকসা-ভ্যানচালক এবং দিনমজুরদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। 

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল বলেন, পুরো রমজান মাসজুড়েই আমাদের এই কার্যক্রম চলবে। প্রতিদিন হাটহাজারীর বিভিন্ন স্থানে শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হবে।


এ সময় তিনি আরো জানান, রমজান সংযমের মাস, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের চারপাশের খেটে খাওয়া মানুষের দিকে খেয়াল রাখতে বলেছেন। সে জায়গা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

সরজমিন দেখা গেছে, ছাত্রলীগ ও ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশের ভলান্টিয়াররা রিকসাচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন। 

ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সদস্য আব্দুল মান্নান সুমন, আহাদ, রুবেল, রাশেদুল আলম রাশেদ, আরাফাতসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ