ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রেলওয়ে হাসপাতালের কতৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদোন্নতি অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১:৫২

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বক্ষব্যাধি হাসপাতালের প্রধান সহকারী বিবি আয়েশার বিরুদ্ধে নিয়মভঙ্গ করে পদন্নোতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে জালিয়াতির অভিযোগে পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় তিনি ২০০৫ সালে বাংলাদেশ রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের আয়া হিসেবে চাকরি শুরু করলেও অদৃশ্য জাদুর কাঠির বলে অস্বাভাবিক পদোন্নতি পেয়ে প্রধান সহকারী (বড়বাবু) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কর্মক্ষেত্রে এতটা বেপরোয়া যে তার বিরুদ্ধে সিনিয়র কর্মকর্তাদের অসদাচরণ করেন বলে জানা যায়। এছাড়াও তিনি একটি অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে জালিয়াতির কারণেও বিতর্কিত হয়েছেন এবং টাইগারপাস রেলওয়ে কলোনির বাসা বরাদ্দ দেওয়া নিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় আমলে নিয়ে কতৃপক্ষ তার বিরুদ্ধে একটি বিভাগীয় ব্যবস্থা হিসেবে "ফরম এ" নোটিশ ইস্যু করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা নিশ্চিত করেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং 'ফরম এ' বিষয় প্রধান সহকারী বিবি আয়েশা বলেন, হাসপাতাল কতৃপক্ষ "ফরম এ"নোটিশ ইস্যু করলেও পরবর্তীতে রিলিজ দেয়া হয়েছে বলেই আমি চলতি দায়িত্ব প্রাপ্ত হয়ে এখন প্রধান সহকারী হিসেবে কাজ করছি। আমার অনিয়মের বিষয় নিয়ে বিস্তারিত কতৃপক্ষই বলতে পারে। বিশেষ সুত্রে জানা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় মেডিকেল অফিসারের (ডিএমও) দফতর ২০১৯-২০ অর্থ বছরের এন্যুয়েল প্রসিডিউর প্ল্যান (ইপিপি)'তে হাসপাতালটির জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ৪৫ লাখ টাকা। অথচ অর্থ বছর শেষে হাসপাতালটি ঘুরে চোখে শূলের মতই লেগেছে  পূর্বের সেই জরাজীর্ণ অবস্থা দেখে। এই অর্থবছরের সংশোধিত এপিপিতে হাসপাতালটির ডিএমও দপ্তরের অধীনে ২ টি কম্পিউটার থাকলেও মেরামত দেখানো হয়েছে ৮টির! নতুন ভ্যানগাড়ির টাকায় পুরাতন ভ্যানগাড়ি কেনা হয়েছে। প্রতিটি কম্পিউটারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১ লাখ টাকা, ২টি কম্পিউটার সরবরাহের বিল পরিশোধ হলেও সরবরাহকৃত কম্পিউটার ১টি যা একপ্রকার  হরিলুটের সামিল। এছাড়াও হাসপাতালে কম্পিউটার, ৩য়-৪র্থ শ্রেণির কর্মীদের পোশাক, দা, কোদাল, ভ্যানগাড়ি কেনা-কাটায় উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এমনকি 'দুর্নীতির' হাত থেকে বাদ যায়নি ঝাড়ু-ঝাটাও, বালিশ, মশারি, বিছনার চাদর, পর্দাসহ এসব সরবরাহের জন্য অর্থ বরাদ্দ এবং চাহিদা থাকলেও তা কেনা হয়নি রহস্যজনকভাবে! উপরোল্লিখিত অনিয়মের বিষয়ে জানতে চাইলে,বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ডিপিও মীর্জা মোহাম্মদ আলী বলেন, আমরা অনিয়মের অভিযোগ পাওয়া ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ হিসেবে "ফরম এ"নোটিশ ইস্যু করলেও পরবর্তীতে সংশ্লিষ্টরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও উপরোক্ত বিষয় এবং বিবি আয়েশার রিলিজ প্রসঙ্গে জানতে চাইলে, রেলওয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএমও) আনোয়ার হোসেন বলেন, রিলিজের বিষয়টি তার বদলির অংশ হিসেবে একটি প্রক্রিয়া তাছাড়া কারো বিরুদ্ধে আনিত অভিযোগ যাচাই-বাছাই ছাড়া রিলিজ দেয়া যায় না এবং তার "ফরম এ"নোটিশের জবাব না দেওয়া হলে রিলিজ দেয়া অসম্ভব।তিনি আরও বলেন এই "ফরম এ"নোটিশ যিনি ইস্যু করেছেন তিনি ছুটিতে আছেন এরপরও আমরা খোঁজ নিয়ে এই ব্যাপারে ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন