ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাকরি ছেড়ে ফার্মেই সফল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ৪:৫৮
আব্বারা ৪ ভাই, পেশায় তারা সবাই ছিল মানুষ গড়ার কারিগর অর্থাৎ শিক্ষক। জন্মদাতাদের পেশার প্রতি সম্মান জানাতেই নাম দিয়েছি মাস্টার ডেইরি ফার্ম এন্ড এগ্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন শেষে ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে চাকরিও করেছি কিছুদিন। নিজের মেধাশক্তি ও শারীরিক পরিশ্রমে অন্যকে লাভবান না করে নিজেই লাভবান ও অন্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোম্পানির চাকরি ছেড়ে গরুর ফার্ম করেছি। এমন কথা বলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাকুড়িয়া গ্রামের মহসিন আলী মাস্টারের ছেলে গোলাম মোক্তাদির রাব্বী। তবে তিনি অন্যের ফার্ম দেখেই চাকরি ছেড়ে এ কাজে নিজেকে জড়িত করেন। 
 
২ বিঘা জমির ওপর প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে রাব্বী মাষ্টার ডেইরি ফার্ম (শেড) করেছেন। তার ফার্মে বর্তমানে বিদেশী জাতের ৩০-৩৫টি গাভী এবং ছোট-বড় মোট ৭০টি গরু আছে এসবের ক্রয়মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।  ১৮টি গাভী প্রতিদিন গড়ে ২’শ লিটার দুধ দেয় এবং অনেক গাভী মা হতে চলেছে। এ র্ফামের দুধ এখন উপজেলা ও জেলা শহরের নামকরা মিষ্টির কারখানায় সরবরাহ হচ্ছে। খইল, ভুষি, খড় ও ঔষধসহ প্রতিদিন গরুর পিছনে যত টাকা খরচ হয় সে তুলনায় দুধ বিক্রয় করে লাভ হয় না। গরুর গোবর নিজের জমিতে জৈব সার হিসাবে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত অন্যের নিকট বিক্রয় করে আয় হয়। র্ফামের গরু দেখভাল, মেশিনে গাভীর দুধ নিঃর্গত, র্ফাম পরিস্কারসহ অন্যান্ন কাজের জন্য পালাক্রমে ৮-১০ জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন। র্ফামে কর্মরত শ্রমিক জাহাঙ্গীর বলেন, আমার মত আরো ১০ জন লোক এখানে কাজ করি। আদিবাসী যুবক দিলীপ কুমার বলেন, এখানে কাজ করে আমাদের সবার সংসার ভালোই চলে।
 
শিক্ষিত যুবক রাব্বী বলেন, র্ফাম থেকে এখনো তেমন উল্লেখযোগ্য লাভ আসেনি। আগামী ৬ মাস ১ বছরের মধ্যে প্রতিদিন ৫০টি গাভী থেকে যেন দুধ আসে সেইলক্ষে কাজ করছি। পড়ালেখা শেষে চাকুরী করলেই ভালো জীবনযাপন করা যায় এমনটি সঠিক নয় বলেও সে জানান। স্বল্পসুধে সরকারিভাবে যদি ঋণের ব্যবস্থা থাকত তাহলে আমাদের মত শিক্ষিত উদ্দ্যোগতাতের জন্য অনেক ভালো হত।
 
পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়াজ কাযমীর বলেন, রাব্বীর র্ফামে অনেক ছোট-বড় বিদেশী গরু আছে। প্রতিনিয়ত আমরা তার র্ফামের খোজখবর রাখি।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস