ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২২ বিকাল ৫:৩৫

চট্গ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়ন থেকে অস্ত্র-মাদকসহ ১ নারী ও ৪ পুরুষকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরি হুইস্কি, ১৪ বোতল ভারতীয় তৈরি হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১টি পিস্তল এবংিএকটি পিস্তলের ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ১টি ব্যাটন স্টিক।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রাম এলাকার মো. রুবেল (৩০), পিতা মোসলেম উদ্দিন, মো. রাজু (২৪), পিতা মৃত রুবেল মিয়া, মো. সুমন (৩৪), পিতা আবুল বাসার, মো. রুবেল (১৯), পিতা মৃত মো. হারুন, বিবি খতিজা (২৭)।
 
বুধবার জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, এসআই সাজ্জাদ হোসেন, এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
 
তিনি আরো জানান, জোরারগঞ্জ থানা পুলিশের মাদক-অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ বোতল ভারতীয় তৈরি হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১টি ব্যাটন স্টিক, ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরি হুইস্কি, ১টি পিস্তল এবং পিস্তলের একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাদের চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত