ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীর ধনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৬-৪-২০২২ বিকাল ৫:৪৩
ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার খালিয়াজুরী অংশে ধনু নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। ধনু নদীর পানি খালিয়াজুরী বাজার পয়েন্টে বিপদসীমা ৪ দশমিক ১৫ সে.মি.। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই অংশে পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত।
 
তিনি জানান, ওই পয়েন্টে মঙ্গলবার সকাল ৭টার দিকে পানিপ্রবাহের লেভেল ছিল ৪ দশমিক ০৪ সে.মি.। তা বেড়ে সকাল ৮টার দিকে ৪ দশমিক ০৫ সে.মি. এ দাঁড়ায়। এক ঘণ্টার ব্যবধানে সকাল ৯টার দিকে ৪ দশমিক ১০ সে.মি. উন্নীত হয়। এরপর থেকে প্রতি ঘণ্টায় পানির লেভেল শূন্য দশমিক ০১ সে.মি. করে বেড়ে বিকেল ৪টার দিকে ৪ দশমিক ১৪ সে.মি. দাঁড়ায়। সন্ধ্যা ৬টার দিকে পানি বিপদসীমা ৪ দশমিক ১৫ সে.মি. দিয়ে প্রবাহিত হয়, যা এই পয়েন্টে বিপদসীমা লেভেল।
 
তিনি আরো জানান, সারাদিনের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতি ঘণ্টায় ধনু নদীতে পানি বৃদ্ধির হার শূন্য দশমিক ০১ সে.মি.। এভাবে পানি বাড়তে থাকলে আগামী ১২ ঘণ্টায় (বুধবার সকাল পর্যন্ত) বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ফসল রক্ষা বাঁধের দুর্বল অংশে ভাঙনের শঙ্কাসহ হুমকির মধ্যে রয়েছেন এ অঞ্চলের কৃষকরা।

এমএসএম / জামান

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ