ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ঈদের ছুটি বাড়ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ১০:১৯

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরে স্কুল-কলেজে ১৭ দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে এ ছুটি শেষ হবে আগামী ৭ মে। অন্যদিকে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ১৪ দিন। একই সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি থাকবে।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। তারপর ছুটি শেষে আগামী ৭ মে আবারও ক্লাস কার্যক্রম শুরু করা হবে। সে হিসেবে ১৭ দিন ছুটি কার্যকর হবে।

তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পোষানোর লক্ষ্যে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। সে অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার রমজান ও ঈদের ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে।

অন্য বছর রমজানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলে আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

জামান / জামান

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী