বালিয়াকান্দিতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন দিনব্যাপী আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার।
এ সময় জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম তালুকদার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মাজেদ সরদার, প্রশান্ত কুমার, ভজন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা ঘাসের বিভিন্ন জাত প্রসঙ্গে আলোচনাসহ গবাদিপশুর বিভিন্ন ধরনের টিকা ও গরু হৃষ্টপুষ্টকরণ প্রসঙ্গে আলোচনা করেন । প্রশিক্ষণে উপজেলার ৫০ জন খামারি অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার