ইবিতে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান
আজ ৮ এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস। ‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যে এবার প্রথমবারের মতো দেশব্যাপী উদযাপিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোভার স্কাউট গ্রুপ। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ ও এর পার্শ্ববর্তী এলাকায় পরিছন্নতা অভিযান কর্মসূচি চালায় রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল-ইন রোভাররা।
বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদের নেতৃত্বে পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এর আগে পতাকা উত্তোলন শেষে স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক মুসা হাশেমী।
ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, ইবি রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় এই পরিচ্ছন্নতা অভিযান। একটু সচেতনতাই পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে।
এমএসএম / জামান
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা