বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
রমজান ও ঈদ উপলক্ষে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও কারখানা মালিকরা শুরু করেছে ভেজাল ও নিম্নমানের সেমাই তৈরি। আসন্ন ঈদকে সামনে রেখে যাতে কোনো অসাধু ব্যবসায়ী ও কারখানা মালিক ভেজাল ও নিম্নমানের সেমাই উৎপাদন ও বাজারজাত করতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে সেমাই তৈরির কারখানাগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌর শহরের চাঁনপুর ও মাহমুদপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করার অপরাধে ২টি সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয় ও সংরক্ষণের অপরাধে ১টি বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied