ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে একটি দরিদ্র পরিবার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ৩:১৫
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে সাভার মডেল থানার ভাকুর্তা ইউনিয়নের একটি হতদরিদ্র পরিবার। শুক্রবার (৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সাভার মডেল থানাধীন ভাকুর্তা এলাকায় একটি হতদরিদ্র পরিবারকে সুদৃশ্য গৃহ হস্তান্তর করা হবে । মুজিব - শতবর্ষে ' বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা ' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করে । 
 
এ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ , রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়ার কাজ শুরু করে। বর্তমানে প্রকল্পের ঘরগুলি হস্তান্তরের অপেক্ষায় আছে । 
 
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ এপ্রিল উদ্বোধনের পর উপকারভোগীদের নিকট ঘরগুলি জমিসহ হস্তান্তর করবেন। সাভার থানা এলাকায় একটি দরিদ্র পরিবার বসত ঘরের সুবিধার আওতায় আসছে ।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার