তাড়াশে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামে।
জানা গেছে, শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ওই গ্রামে লিজ কাটা পুকুরের মাছ ধরা নিয়ে মোবারক গংয়ের গ্রুপ ও বাবর গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। দুপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে মোবারক গংয়ের লোকজন অতর্কিতভাবে বাবর গ্রুপের লোকজনদের ওপর হামলা করে মারপিট করে। এতে বাবর গ্রুপের ১০ জন গুরুতর আহত হর। তাদের তাড়াশ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কজনক দেখে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
আহত ব্যক্তিরা হলেন- মৃত তৈমুদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুর রশিদ, বাবর আলী, সানোয়ার হোসেন, আফসার আলী, আকতার হোসেন, সোবাহান হোসেন, আকতারের ছেলে নাজমুল ও স্ত্রী নুরুন্নাহার, বাবরের স্ত্রী বুলবুলী খাতুন, রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের মোরশেদের স্ত্রী হালিমা খাতুন।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠানো হযেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার