ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে আল হাবিব ইসলামী সংস্থার উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ৪:৫৫

চট্টগ্রামের চন্দনাইশে সামাজিক সংগঠন আল হাবিব ইসলামী সংস্থার উদ্যোগে অসহায় হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।  আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার খলিফা পুকুরপাড় মসজিদ মাঠে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন খলিফা পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবু্বুর রহমান কুতুবী। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক।

সংগঠনের যুগ্ম-সম্পাদক মো. জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- আল হাবিব ইসলামী সংস্থার উপদেষ্টা মো. নাজিম উদ্দিন চৌধুরী, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক উমর ফারুক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রুবেল, সহ-সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক আলী হায়দার, সদস্য এমরানুল হক চৌধুরী, খোরশেদুল আলম চৌধুরী, মনির উদ্দিন,জাহেদ চৌধুরী প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, আল হাবিব ইসলামী সংস্থা একটি সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছর সংগঠনটির উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইতফারসামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছর দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, তেল, পেঁয়াজ, মসুর ডাল, আলু, লবণসহ ১৪-১৫ কেজি করে ঈদ উপহার দেয়া হয়। এছাড়াও আল হাবিব ইসলামী সংস্থার উদ্যোগে গরিব মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, অসহায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচসহ বিভিন্ন উন্নয় মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস