ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় ১৫ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ২


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১১:১৭
কক্সবাজারে উখিয়ায় ১৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছেন ৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- ১৯নং ক্যাম্পের ১৫/সি ব্লকের মৃত হাকিম আলীর ছেলে শফি আলম (৪৫) এবং ১১নং ক্যাম্পের ৩/সি ব্লকের মৃত সৈয়দ আহম্মদের ছেলে বশর (৩২)।
 
বিষয়টি নিশ্চিত করে ৮ম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্প-১৯, সি/১৫ ব্লক থেকে আটককৃত শফি আলমের বসতঘর হতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ মাদকের সাথে জড়িত থাকায় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদকসহ তাদের তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে আনা হয়।
 
তিনি আরো জানান, ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার