ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইংল্যান্ড থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করলেন টাঙ্গাইলের শাহবাজ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১:৪২

কঠোর পরিশ্রম এবং মা-বাবার প্রচেষ্টায় মানুষকে তার সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তেমনি একজন টাঙ্গাইলের মেধাবী ছাত্র শাহবাজ খান (শিবলী)। তিনি সম্প্রতি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব নটিং হ্যাম থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেছেন। শাহবাজের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের শাহবাজনগর (বিরামদী) গ্রামে।

তিনি মরহুম আথাহারুজ্জামান খান বাবুর ছেলে। তার বাবা সাবেক জাতীয় ফুটবলার ও কাস্টম অফিসের সহকারী কমিশনার ছিলেন। তিনি মরহুম রফিকুজ্জামানের ছেলে। রফিকুজ্জামান প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ছিলেন। শাহবাজের এক বোন। তার বোনের নাম আনিকা আনজুম খাঁ। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন। এছাড়া অস্ট্রোলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভোল্যাপ স্টাডিস থেকে মাটার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

শাহবাজের দাদার চাচা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারে অগ্রপথিক, সাহিত্যিক, নাট্যকার, প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষাগুরু, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো প্রিন্সিপাল ইবরাহীম খাঁ। 

শাহবাজের মা শাহীন আকতার খাঁ বলেন, শাহবাজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং গ্রামার স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর ঢাকা থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাস করেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কলাসটিকা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেব কর্মরত ছিল। পরবর্তীতে শাহবাজ উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যায়। 

শাহবাজ খাঁ শিবলী বলেন, সফলতার পেছনে যে মানুষটি সবচেয়ে বেশি অবদান ও শ্রম দিয়েছেন তিনি হলেন আমার মা। অন্যদিকে, আমার বাবাও ছিলেন আমার সফলতার পথ চলার সঙ্গী।

তিনি বলেন, আমার সাফল্য ও ডিগ্রি অর্জন একার নয়। শাহবাজনগর (বিরামন্দী) গ্রামসহ ভূঞাপুর উপজেলার সকলের। এজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার